পোর্ট্রেটের ৩য় জাতীয় আলোকচিত্র ক্যাম্প

| রবিবার , ১৯ জুলাই, ২০২৬ at ৮:২৮ পূর্বাহ্ণ

পোর্ট্রেটের দুই দিনব্যাপী ৩য় জাতীয় আলোকচিত্র ক্যাম্প কাপ্তাই হর্টিকালচার সেন্টার অডিটোরিয়ামে উদ্বোধন করেন কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের মহাসচিব ওসমান গনি মনসুর।

এতে বিশেষ অতিথি ছিলেন রয়টার্সের সাবেক আলোক চিত্র সাংবাদিক এবিএম রফিকুর রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি এনটিভির পরিচালক নুরুউদ্দীন আহমেদ, পোর্ট্রেটের উপদেষ্টা পিযুষ তালুকদার, ফটোজার্নাল এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক একেএম মহসিন, ফটোজার্নাল এসোসিয়েশনের সাবেক সভাপতি বুলবুল আহমেদ, বুলবুল আহম্মেদের সহধর্মিনী বেগম হুসনেয়ারা বুলবুল, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মন্‌জুরুল আলম মন্‌জু, চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাটির সাবেক সভাপতি বাসব শীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাম্পের আহ্বায়ক মাহফুজ আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পোর্ট্রেটের পরিচালক রূপম চক্রবর্তি। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্যাস্পের সমন্বয়ক রিপন মারমা। সমাপনী অধিবেশনে প্রধান ছিলেন খ্রিষ্টিয়ান হাসপাতালে পরিচালক ডা. প্রবীর খিয়াং। অনুষ্ঠানে বিভিন্ন শাখায় অবদান রাখার জন্য চারজন ব্যক্তিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। রাতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবানবাসী মানুষের মাঝে লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটন
পরবর্তী নিবন্ধবাজালিয়াতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এমপি জসিমের আর্থিক অনুদান