বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইপিজেড থানার উদ্যোগে গত ১৭ জুলাই দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহাজাহান। তিনি তাঁর বক্তব্যে দায়িত্বশীলদের করণীয়, সংগঠন পরিচালনার নীতি ও আদর্শ এবং সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালনের গুরুত্ব তুলে ধরেন।তিনি বলেন, আমাদের সকল কাজই হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আগামী দিনের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য সাংগঠনিক ভিত্তিকে আরও সুসংহত ও শক্তিশালী করতে হবে। তিনি দাওয়াতি কার্যক্রম সমপ্রসারণ এবং আদর্শিক নেতৃত্ব গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন।সভাপতিত্ব করেন ইপিজেড থানা আমির মুহাম্মদ আবুল মোকাররম। বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন, ৩৮ নং ওয়ার্ড আমির ডা. হাবিবুর রহমান, ৩৯ নং ওয়ার্ড আমির মুহাম্মদ ওসমান গনি, আব্দুল্লাহ আল আরিফ, মাওলানা মহিউদ্দিন, মাওলানা মোজাম্মেল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












