চব্বিশ জুলাই গণঅভ্যুত্থান ২০২৬ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল কল্লোল সংঘ গ্রীন ক্লাবের এক সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় টুর্নামেন্টের দল পরিচালনা করার লক্ষ্যে ফুটবল কমিটি গঠন করা হয়। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হাজী সালাহ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুনুল ইসলাম মামুন ও যুগ্ম সম্পাদক সোহেল আহমেদের সঞ্চালনায় সভায় ক্রীড়া সংগঠক জসিম উদ্দিনকে ফুটবল কমিটির চেয়ারম্যান ও মো. সাদ্দাম হোসেনকে ফুটবল সম্পাদক এবং ইউনুস মিয়া জুয়েলকে দলীয় ম্যানেজার নির্বাচিত করা হয়। সভায় উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তা এরশাদ সুজন,ইসমাইল মিয়া রুবেল,রিপন আহমেদ,রাসেল আরাফাত, এনামুল হক শিবলু,মো. ফয়সাল,আব্দুল মাজেদ সম্রাট,রাসেল আরমান,আনোয়ারুল আবেদীন মুন্না,নাইম,রিফাত শাহরাজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












