চুয়েটে শামসেন নাহার খান হলে স্মার্ট হল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের উদ্বোধন

শিক্ষার্থীরা এই দেশকে বদলানোর সামর্থ্য রাখে : হুমাম কাদের

| রবিবার , ১৯ জুলাই, ২০২৬ at ৮:০৯ পূর্বাহ্ণ

এমপি হুমাম কাদের চৌধুরী বলেছেন, দেশপ্রেম খুব গুরুত্বপূর্ণ। ১৪০০ মানুষ প্রাণ দিয়েছে এদেশের জন্য এই জুলাইয়ে। তাদের কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের আত্মত্যাগকে কাজে লাগাতে হবে। শিক্ষার্থীরা এই দেশকে বদলানোর সামর্থ্য রাখে।

গতকাল চুয়েটের শামসেন নাহার খান হলে “স্মার্ট হল ম্যানেজমেন্ট সিস্টেম” সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে গেস্ট অব অনার ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একেএস খান হোল্ডিংস এবং একেএস খান হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামানজার খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন শামসেন নাহার খান হলের প্রভোস্ট অধ্যাপক ড. রাজিয়া সুলতানা। শামসেন নাহার খান হলের শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী উম্মে হাবিবা এবং যন্ত্রকৌশল বিভাগের ২৫ ব্যাচের শিক্ষার্থী সাদিকা মারিয়াম। এছাড়া স্মার্ট হল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের নির্মাতা রূপকল্প সফটওয়্যারের পক্ষ থেকে বক্তব্য রাখেন রূপকল্প সফটওয়্যারের চিফ অপারেটিং অফিসার সায়মা আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী শ্রাবন্তী সরকার এবং যন্ত্রকৌশল বিভাগের ২৫ ব্যাচের শিক্ষার্থী শ্রেয়সী ঘোষ।

উল্লেখ্য, অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ চুয়েট মেডিকেল সেন্টার পরিদর্শন করেন এবং একটি পোর্টেবল এক্সরে মেশিন চুয়েটকে উপহার হিসেবে প্রদানের ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের জনগোষ্ঠীর কর্মকৃতি যেমন স্বাতন্ত্র্যমণ্ডিত, তেমনি স্বকীয়তায় উজ্জ্বল
পরবর্তী নিবন্ধবন্যার্তদের পাশে বিভিন্ন সংগঠন