ছাত্র-ছাত্রীদের জন্য চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা ৭ আগস্ট

চট্টগ্রাম একাডেমির ২৫ বছর পূর্তি

| রবিবার , ১৯ জুলাই, ২০২৬ at ৮:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম একাডেমির উদ্যোগে একাডেমির ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ৭ আগস্ট শুক্রবার সকাল ৯.৪৫ টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জ্ঞাতার্থে নিচে নির্দেশনা দেওয়া হলো : . , , , চার বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২. আবৃত্তির বিষয় : যে কোনো কবিতা। চিত্রাংকনের বিষয় : ইচ্ছে মতো। অংকনের জন্য কাগজ ও যাবতীয় সরঞ্জাম সঙ্গে আনতে হবে। ৩. প্রতিযোগিতার বিভাগ : (প্লে গ্রুপ থেকে ২য়), (৩য় থেকে ৫ম), (৬ষ্ঠ থেকে ৮ম) ও ঘ (৯ম থেকে একাদশ)। ৪. প্রতিযোগিতার তারিখ ও সময় : ৭ আগস্ট ২০২৬, শুক্রবার, সকাল ৯.৪৫টা। ৫. একজন প্রতিযোগী দুটিতেই অংশ নিতে পারবে। তবে আলাদা আলাদা ফরম পূরণ করতে হবে। ফরমের মূল্য নেই। ফটোকপি চলবে। ৬. প্রতিযোগিতার স্থান : চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তন (রাইফেল ক্লাব সংলগ্ন)। ৭. পুরস্কার বিতরণ : ৮ আগস্ট শনিবার, বিকেল ৪টা। ৮. প্রতিযোগিতায় ১ম ( ৫০০ টাকার বই ও ৫০০ টাকা নগদ), ২য় (৪০০টাকার বই ও ৪০০ টাকা নগদ) এবং ৩য় (৩০০টাকার বই ও ৩০০ টাকা নগদ) স্থান অর্জনকারীদের সঙ্গে উপস্থিত সকল অংশগ্রহণকারীকেও উৎসাহ পুরস্কার হিসেবে অন্তত ২০০টাকার বই প্রদান করা হবে। ৯. ফরম জমাদানের শেষ তারিখ : ২ আগস্ট। ১০. ফরম প্রাপ্তি ও জমা দেওয়ার স্থান : চট্টগ্রাম একাডেমি, কদমমোবারক বাই লেইন, দস্তগীর হোটেলের বিপরীত গলি, মোমিন রোড, চট্টগ্রাম। যে কোনো তথ্যের জন্য যোগাযোগ : মোবাইল : ০১৮১৮০১৬৫৮০। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব
পরবর্তী নিবন্ধফেইমের ২৮ বছর পূর্তিতে দুটি বইয়ের মোড়ক উন্মোচন