সাম্প্রতিক সময়ের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সীতাকুণ্ড উপজেলার প্রায় প্রত্যেকটি ইউনিয়নেই মানুষের ঘরবাড়ী, ফসলী জমির ক্ষয়ক্ষতি হয়েছে। সীতাকুণ্ড তথা চট্টগ্রাম–৪ নির্বাচনী এলাকাজুড়ে ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। গত ১৭ জুলাই উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন, ২নং বারৈয়াঢালা ইউনিয়ন এবং সীতাকুণ্ড পৌরসভায় ত্রাণ বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
গতকাল শনিবার উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়ন, ৫নং বাড়বকুণ্ড ইউনিয়ন, ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়ন এবং ৭নং কুমিরা ইউনিয়নে দ্বিতীয় দিনের মতো ত্রাণ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম–মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। ত্রাণ বিতরণকালে তিনি বলেন, বাংলাদেশের সকল দুর্যোগ দুর্বিপাকে বিএনপি জনগণের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সরকারের পক্ষ থেকে ত্রাণ দেয়ার পাশাপাশি দলীয়ভাবেও বিএনপির নেতাকর্মীরা ত্রাণ বিতরণে অগ্রণী ভূমিকা পালন করছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হবো। আমাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও ব্যাপক আকারে এই কার্যক্রম পরিচালিত হবে।
এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, সদস্য সচিব মোহাম্মদ মোরছালিন, যুগ্ম–আহ্বায়ক জহুরুল আলম জহুর, মোহাম্মদ সালামত উল্ল্যাহ, ফজলুল করিম চৌধুরী, বিএনপি নেতা মোহাম্মদ ইদ্রিস, আবুল বশর ভুইয়া, নুরুল আনোয়ার চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মহরম আলী, মোস্তাফিজুর রহমান হিরু, আবুল কালাম আজাদ, বদিউল আলম বদরুল, সাহাব উদ্দিন রাজু, আওরঙ্গজেব মোস্তফা, মাস্টার মোবারক হোসেন, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ সাহেদ খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












