মহানগরীর পশ্চিম মোহরায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ইস্পাহানি জেটি রোডের হাসেম মঞ্জিলে ‘মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ’ পশ্চিম মোহরা শাখার উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের স্থানীয় সভাপতি আবু সাঈদ রুমন এবং পুরো মাহফিল সঞ্চালনা করেন মনসুর সুজন। মাহফিলে প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোরশেদুল ইসলাম, মাওলানা মুফতি মোরশেদুল কাদেরী, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আখতারুল ইসলাম, হাফেজ মাওলানা শাহজাহান এবং মাওলানা কফিল উদ্দিন। বক্তারা তাদের আলোচনায় কারবালার ঐতিহাসিক তাৎপর্য, শোহাদায়ে কারবালার ত্যাগ ও মাইজভাণ্ডারী দর্শনের সুফি ঘরানার মানবিক ও আধ্যাত্মিক দিকগুলো তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চট্টগ্রাম মহানগর জুন ‘ক’–এর সমন্বয়ক মাকসুদ আলম মাসুদ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ শহীদ, হাফেজ শাহ আলম, মাওলানা শাহাদাত, মাওলানা মহিউদ্দীন, মাওলানা জিয়াউল ইসলাম, জাফর আহমদ, আজিজুল হাসান, তৈয়ব, দেলোয়ার, সোহেল, ইলিয়াছ, জাবেদ, নাঈম, ওয়াহিদ, রিদোয়ান, সাকিব, আবছার, সাগর, হাসান, ইমন, শাহাদাত ও মোজাম্মেল সহ পশ্চিম মোহরা শাখার সর্বস্তরের নেতাকর্মী ও বিপুল সংখ্যক আশেকান–ভক্তবৃন্দ। উল্লেখ্য মাহফিলের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল পবিত্র মিলাদ–কিয়াম, নাতে মোস্তফা (দ.), মাইজভাণ্ডারী কালাম পরিবেশন, তাওয়াল্লাদে গাউসিয়া শরীফ পাঠ, বিশ্ব উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাত এবং সবশেষে তবরক বিতরণ।–বিজ্ঞপ্তি।












