খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ১৮ জুলাই, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি পৌরসভা শহরের উত্তর সবুজবাগ এলাকার রসুলপুরে পাহাড় কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে মো. শাহজাহান নামে ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অভিযুক্তকে কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি পাহাড় কাটার বিষয়ে তাকে সতর্ক করা হয়। অভিযান পরিচালনা করেন খাগড়াছড়ি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন।

পূর্ববর্তী নিবন্ধসিনিয়রস ডক্টর’স ক্লাবের বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধপেকুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি