সিনিয়রস ডক্টর’স ক্লাবের বার্ষিক সাধারণ সভা

| শনিবার , ১৮ জুলাই, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিনিয়রস ডক্টর’স ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি নাইট অনুষ্ঠান নগরীর চট্টগ্রাম ক্লাব লিমিটেডে গত ১০ জুলাই অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি প্রফেসর ড. এএইচ এম ইসহাক চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ও আহ্বায়ক ডা. একেএম নাসির উদ্দিন। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি প্রফেসর ডা. এম এ ফয়েজ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ওমর ফারুক ইউসুফ, চট্টগ্রাম মেডিকেল কলেজের সিন্ডিকেট সদস্য ডা. খুরশিদ জামিল চৌধুরী। অনুষ্ঠানে চট্টগ্রামের সিনিয়র ডাক্তারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রাম সিনিয়র ডাক্তারদের এ মিলন মেলা আয়োজনের ফলে ডাক্তারদের একই ছাদের নিচে আসার অবারিত সুযোগ তৈরি হয়েছে। এ আয়োজন সফল হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, আগামীতেও এ আয়োজন অব্যাহত রাখতে হবে। তারা ডাক্তারদের মধ্যে পরস্পর সৌহার্দ্য সমপ্রীতি ও ভাতৃত্ববোধ সৃষ্টির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার সুযোগকে কাজে লাগানোর আহবান জানান। এতে লাকী কূপন ড্র অনুষ্ঠান পরিচালনা করেন পটিয়া লাইফ কেয়ার হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডা. জালাল উদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধমায়েরা কি সত্যিই শখ হারিয়ে ফেলেন?
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা