চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৮.৩৮ কোটি টাকা। ২,৯২২টি লেনদেনের মাধ্যমে মোট ৩৬.২১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫৫.০৪ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,৮১৪.৭৭ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৫.৩৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৩৪.৫১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচকর ৪.৫৬ পয়েন্ট কমেছে, যা হলো ৮৯০.৬৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ৭.৮৪ পয়েন্ট কমেছে, যা হলো ২,৬৬২.৬২। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৬২,৬১৬.০৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৯৬,৭২৩.১১ কোটি টাকা। সিএসইতে ৬১৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২৪টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৬টির, দাম কমেছে ১১৬টি আর অপরিবর্তিত রয়েছে ২২টির।







