চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৭৮.১৫ কোটি টাকা। ৩,৫৮২ টি লেনদেনের মাধ্যমে মোট ১.৭১ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬৭.৪৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৭৭৮.৪৬ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৩.৯৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১২৯.৭৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচকর ৪.৬০ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৮৮.৬৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল ৭.৯৪ পয়েন্ট কমেছে, যা হলো ২,৬৭০.৪৫। দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৯৫৮,৭২২.২২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৯৩,৭১৯.৮৫ কোটি টাকা। সিএসইতে ৬১৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৫২ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৩৭টির, দাম কমেছে ৮৯টি আর অপরিবর্তিত রয়েছে ২৬টির।






