জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরো ৪ সাক্ষী

ইউসিবি থেকে ঋণ নিয়ে আত্মসাৎ মামলায়

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ জুলাই, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে আরো ৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান খানের আদালত তাদের সাক্ষ্য রেকর্ড করেন। এ নিয়ে এ মামলায় মোট ৩১ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

দুদক পিপি মোকাররম হোসেন দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ২৬ জুলাই পরবর্তী সাক্ষ্য কার্যক্রম অনুষ্ঠিত হবে। গত বছরের ২৪ জুলাই দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে জাবেদসহ ৩১ জনের বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম১ এ মামলাটি দায়ের করেন। দুদক জানায়, ৩১ জনের বিরুদ্ধে মামলা হলেও তদন্তে ৩৬ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। এরই প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয়ের অনুমাদন সাপেক্ষে জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি চার্জশিট দাখিল করা হয়। এরপর ১১ মার্চ ৩৬ জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ১৯ জন ডেঙ্গু আক্রান্ত