দেশের একটি পরিবারও যেন অভুক্ত না থাকে সে ব্যবস্থা করছে সরকার

চন্দনাইশে ত্রাণ প্রতিমন্ত্রী

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ১৩ জুলাই, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

চন্দনাইশের বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসেন।

তিনি গতকাল দুপুরে দোহাজারী পৌরসভা, হাশিমপুর বড়পাড়া, সাতকানিয়ার বিওসি মোড়সহ বিভিন্ন এলাকা পরিদর্শনকালে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। দেশের একটি পরিবারও যেন অভুক্ত না থাকে সে ব্যবস্থা করছে সরকার। বন্যার কী পরিস্থিতিদেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে এখানে পাঠিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ। এছাড়া চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধযুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধইমারত নির্মাণ আইন কঠোরভাবে প্রয়োগের নির্দেশ সিডিএ চেয়ারম্যানের