চন্দ্রঘোনায় প্রীতি ফুটবল ম্যাচ

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ১১ জুলাই, ২০২৬ at ১১:১৮ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনাস্থ কেপিএম খেলার মাঠে স্থানীয় কলাবাগান সামাজিক সংস্থার উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। স্থানীয় দুটি দল খেলায় অংশ নেয়। খেলায় ১০ গোলে জয়লাভ করে নবীন একাদশ। প্রবল বর্ষণ উপেক্ষা করে ফুটবল খেলা উপভোগ করার জন্য বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন। কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ্‌ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। খেলা পরিচালনা করেন মো. সপু। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক মো. জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন মো. ইব্রাহিম হাবিব মিলু, চিং সুই মং মারমা এবং মো. ইকবাল হোসেন।

পূর্ববর্তী নিবন্ধসিরিজ হারের ম্যাচে বাংলাদেশের জরিমানা
পরবর্তী নিবন্ধমুসলিম ফুটবলারদের নীতিতে অটল এমবাপ্পে