নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) মোহাম্মদ আব্দুল আওয়াল গত বৃহস্পতিবার সকালে আনোয়ারায় অবস্থিত মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানে চলমান অর্ধ বার্ষিক পরীক্ষার হল ভিজিট করেন ও শিক্ষার্থীদের খোঁজখবর নেন । তিনি শিক্ষার্থীদেরকে আলোকিত মানুষ হওয়ার আহ্বান জানান। তিনি প্রতিষ্ঠানের স্যানিটেশন ব্যবস্থা ও সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি কলেজের জন্য আলাদা ভবন নির্মাণ, বিজ্ঞানাগার ও লাইব্রেরির সমপ্রসারণ, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের আর্থিক সুযোগ–সুবিধা বৃদ্ধি বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি শিক্ষকগণকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে মন্ত্রণালয় ও মাউশির নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালনের মাধ্যমে শিশুদের মেধা বিকাশে ও ভালো ফলাফল অর্জনে ভূমিকা রাখার আহ্বান জানান। এ উপলক্ষ্যে একাডেমির পুরাতন সম্মেলন কক্ষে একাডেমির কর্মকর্তাদের সাথে এবং কলেজ মিলনায়তনে স্কুল ও কলেজ উভয় শাখার শিক্ষকদের সাথে আয়োজিত পৃথক মতবিনিময় সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) মোহাম্মদ আব্দুল আওয়াল প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেরিন একাডেমি, চট্টগ্রামের প্রধান প্রকৌশলী মেরিন ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান, একাডেমির প্রধান শিক্ষা কর্মকর্তা ও মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের এবং মেরিন একাডেমি কেজি স্কুলের গভর্নিং বডির সভাপতি খালিদ মাহমুদ, একাডেমির এ্যাডজুটেন্ট ও মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের কাউন্সিল কমিটির সভাপতি লেঃ কমান্ডার মোহাম্মদ ইয়াসির চৌধুরী, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আতিকুর রহমান চৌধুরী, উন্নয়ন কর্মকর্তা প্রকৌশলী মুহাম্মদ সাব্বির আলম চৌধুরী, মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাছির উদ্দীন, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) এর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, একাডেমির প্রশাসনিক কর্মকর্তা মো. আজিজুল হক এবং স্কুল ও কলেজ উভয় শাখার শিক্ষক/শিক্ষিকাবৃন্দ। পরে তিনি মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক/ কর্মকর্তা ও কর্মচারীদের ডিজিটাল হাজিরা ফিঙ্গার প্রিন্ট মেশিন উদ্বোধন করেন। প্রেস বিজ্ঞপ্তি।










