পটিয়ার তেকোটা গ্রাম নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক টিঅ্যান্ডটি কর্মকর্তা রশীদ আহমদ (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…. রাজেউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি ৩ মেয়ে, ১ ছেলে, আত্মীয়–স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদে জুমা তেকোটা পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সালাম প্রদর্শন করেন পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা ও পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হকসহ থানা পুলিশের একটি চৌকস দল।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, আত্মীয়–স্বজন এবং এলাকাবাসী জানাজায় অংশ নেন। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।










