আনোয়ারায় নিহত শিশু ইশতিয়াকের পরিবারকে ইউএনওর অর্থ সহায়তা

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ১১ জুলাই, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

চলমান ভারী বর্ষণে আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের নলদিয়া গ্রামের হাসান সর্দার পাড়ায় গত বৃহস্পতিবার দুপুরে বাড়ীর পাশের জমির পানিতে ডুবে নিহত শিশু মো. ইশতিয়াকের পরিবারকে অর্থ সহায়তা প্রদান করেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দীন।

গতকাল শুক্রবার দুপুরে বরুমচড়ার সর্দার পাড়ার ঘটনাস্থলে গিয়ে তিনি নিহত শিশুর পিতা মো. ইদ্রিসের হাতে ২৫ হাজার টাকার নগদ অর্থ সহায়তা তুলে দেন। এসময় তিনি নিহতের পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং পরিবারের বিভিন্ন বিষয়েরও খোঁজখবর নেন।

নগদ অর্থ সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি, বরুমচড়া ইউনিযন বিএনপির সাবেক সভাপতি মো. ইউনুচ চৌধুরী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. এরফান চৌধুরী, বিএনপি নেতা মাষ্টার মুন্নাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পূর্ববর্তী নিবন্ধউদীচীর ডা. চন্দন দাশ স্মরণসভা
পরবর্তী নিবন্ধনিহত শিশু রেশমীর পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা