কুড়ানো হীরের মতো

আকতার হোসাইন | শুক্রবার , ৩ জুলাই, ২০২৬ at ৫:২৯ পূর্বাহ্ণ

হতাশা জাঁকিয়ে বসে, নিশ্চিদ্র আস্তরণে, ভাসে ক্ষুদে পানা

নিচে প্রাণ, বহির্মুখী, মাথা তোলে ডাহুকের ছানা

ঝোপের আড়ালে উদ, বাঁশঝাড়ে এম্বুসে মোয়াফ

তবু আশা, আড়াল বিদীর্ণ করে প্রাণপণে লাফ।

চৌহদ্দি পেরিয়ে যায়, দূরে ঝিল, নদী আরো দূরে

ইঞ্জিন নৌকোর পিছে, কলকল স্রোতদের সুরে

বাঁশের চালিতে হাঁটে সাদা বক, বহুদূর বনভূমি থেকে

জীবনের কুহকেরা পিছু তার যায় এঁকেবেঁকে।

কখন আসবে কে, হাত ধরে নেবে বন্দরে

কুড়ানো হীরের মতো, গোপনে, বুকের কন্দরে।

পূর্ববর্তী নিবন্ধঅপ্রাপ্ত নক্ষত্র
পরবর্তী নিবন্ধরক্তদোষ