মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার আওতাধীন সকল শাখা কমিটির নেতৃবৃন্দের অংশগ্রহণে ‘সাংগঠনিক সংলাপ–২০২৬’ গত ২৩ জুন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম। সংলাপে কেন্দ্রীয় পর্ষদের নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরো গতিশীল, সুসংহত ও কার্যকর করার জন্য দিকনির্দেশনা দেন। উপস্থিত ছিলেন শেখ মুজিবুর রহমান বাবুল, আশরাফুজ্জামান আশরাফ, আলমগীর কবির, কিবরিয়া চেরাগি, শফিকুর রহমান, মো. আরিফুল ইসলাম আরিফ, ইউসুফ মিয়া, বাদল মিয়া, মোবারক মিয়া ও রায়হান আহমেদ রবিন। সঞ্চালনায় ছিলেন মো. আরিফুল ইসলাম আরিফ। মিলাদ পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।












