বাঁশখালীতে দুই যুবকের দণ্ড

মাদক সেবন ও বিক্রি

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পশ্চিম চেচুরিয়া এলাকায় মাদক সেবনের দায়ে দুই যুবককে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের বিরুদ্ধে দণ্ডাদেশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আটক দুই ব্যক্তি ইয়াবা ও গাঁজা সেবন এবং মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থেকে এলাকায় সামাজিক অস্থিরতা ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে আসছিলেন। স্থানীয় বাসিন্দারা তাদের গতিবিধি পর্যবেক্ষণ করার পাশাপাশি একাধিকবার সতর্ক করলেও তারা মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে সম্পৃক্ততা অব্যাহত রাখেন। গতকাল স্থানীয়রা দুই যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক করে বাঁশখালী উপজেলা প্রশাসনকে অবহিত করে। পরে বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় অভিযোগ আমলে নিয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। ভিডিও স্বীকারোক্তি, স্থানীয়দের সাক্ষ্য এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে বৈলছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম চেচুরিয়া এলাকার নুরুল ইসলামের পুত্র মো. জসীম উদ্দিনকে (৩২) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং মোজাফফর আহমদের পুত্র মো. সরোয়ার আলমকে (৩৫) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআহলে বায়তে রাসূল ও সাহাবাদের প্রতি আনুগত্য প্রদর্শনই ঈমানের মাপকাঠি
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির সাংগঠনিক সংলাপ