সাতকানিয়া নিবাসী সাবেক কর কমিশনার ফয়েজ আহমদ গতকাল বুধবার নগরীর ঈদগাঁওস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি চার সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার রাত ১০ টায় ঈদগাঁও বায়তুল মওলা মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে তাঁকে সেখানে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












