চান্দগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি রাইফেল উদ্ধার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ at ৬:০০ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁওয়ের হাজীরপুল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রাইফেল উদ্ধার করেছে র‌্যাব। গতকাল ভোর ৫টার দিকে হাজীরপুল এলাকার ফেদা পুকুরপাড় জলিলের বাউন্ডারী ঘেরা ফাঁকা জায়গায় থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‌্যাব৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্‌ফর হোসেন জানান, চান্দগাঁও থানার হাজীরপুল এলাকার ফেদা পুকুরপাড় এলাকায় জলিলের বাউন্ডারিঘেরা ফাঁকা জায়গায় একটি বিদেশি অস্ত্র পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বাট ও ম্যাগাজিনবিহীন, ট্রিগারসংবলিত একটি বিদেশি এইচকেজি৩ রাইফেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধসড়কে মাছ ও বরফ ঢেলে জেলেদের প্রতীকী প্রতিবাদ
পরবর্তী নিবন্ধইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় আটকে রাখা সেই যুবক পরিবারের কাছে ফিরলেন