খাগড়াছড়ির মাটিরাঙা ও দীঘিনালায় পৃথক ঘটনায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের ২ সদস্য নিহত ও অস্ত্র সহ ১ সদস্যকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙা তৈকাথান এলাকায় অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় ইউপিডিএফ সদস্যরা গুলি ছুড়ঁলে আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী পাল্টা গুলি ছুঁড়ে। এতে ইউপিডিএফ সদস্য ববিন ত্রিপুরা নামে একজন নিহত হয়। এ সময় মংসানু মারমা নামে একজনকে একে–৪৭ অস্ত্রসহ আটক করা হয়।
একইদিন দুপুরে দীঘিনালা উপজেলার বাবুছড়ার মুড়োগড়া এলাকায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলিতে সুজন চাকমা নামে একজন নিহত হয়েছে। তবে গোলাগুলির কথা অস্বীকার করে এসব ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করেন ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা।
পুলিশ মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে জানান মাটিরাঙার থানার ওসি মো. সাহেদ উদ্দিন ও দীঘিনালা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী।












