আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় রাঙ্গুনিয়া উপজেলার রোটারী বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণিতে গত ১৭ জুন প্রধান শিক্ষক মো. শামসুল আলমের পৃষ্ঠপোষকতায় গল্প আহরণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিচারক ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাকলী বড়ুয়া।
শুরুতে শিক্ষার্থীদেরকে গোলাপ ও শাপলা দলে ভাগ করা হয়। উদয়ন থেকে নেয়া ‘কোনটা বেশি দামী’ গল্পটি শিক্ষার্থীদের পাঠ করে শোনান সহকারী শিক্ষক জয় সাহা। পাঠপর্ব শেষে শিক্ষার্থীদের মধ্য থেকে ১০ম শ্রেণির শামসুন নাহার তুশি, উম্মে হাবিবা, অর্ণব বড়ুয়া, ফাতেমা বিনতে রফিক, সৈয়দা জান্নাতুল মাওয়া, তিশা আকতার গল্প বলা প্রতিযোগিতায় অংশ নেয়। এরপর শিক্ষার্থীরা ১৫ মিনিট ধরে গল্প লেখা প্রতিযোগিতায় যোগ দেয়। গল্প লেখার এই পর্বে আরো যোগ দেয় আরিফা খানম, তামজিদ হোসেন, মো. তানভীর, মিসকাতুন নুর তাসপি, সানজিদা ইয়াছমিন, মমি আকতার মুনিরা, আফিয়া ওয়াসিমা, উম্মে হাবিবা, মো. ফজলে দাইয়ান, ইকতিকা হোসেন ইশা, ফাতেমা তুজ ওয়াজিহা প্রমুখ।
বিচারক গোলাপ দলকে বিজয়ী ঘোষণা করেন। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শামসুন নাহার তুশি। পরে সঞ্চালক আহরণ উদ্যোক্তা শিক্ষক চৌধুরী আহসানুল করিম সবাইকে আহরণ শপথ পাঠ করান। প্রেস বিজ্ঞপ্তি।












