পণ্যের দাম বাড়লেও ট্রাম্প বললেন, আমি মূল্যস্ফীতি পছন্দ করি

| শুক্রবার , ১২ জুন, ২০২৬ at ৬:১৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে গত মাসে পণ্যের দাম তিন বছরের মধ্যে সবচেয়ে দ্রুতহারে বাড়ার সরকারি পরিসংখ্যান দেখার পরও একে ইতিবাচক বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি মূল্যস্ফীতি পছন্দ করি। খবর বিডিনিউজের।

যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, মে মাসে পণ্যের দাম একবছর আগের তুলনায় ৪ দশমিক ২ শতাংশ বেড়েছে, যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ। গত এপ্রিলে এই হার ছিল ৩ দশমিক ৮। ইরানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে জ্বালানির দাম এপ্রিলের ৩ দশমিক ৮ থেকে সবচেয়ে দ্রুতহারে বেড়ে মে মাসে ৪ শতাংশ ছাড়িয়ে গেছে। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে এই ভোক্তা মূল্যস্ফীতি রিপাবলিকানদের অগ্রগতি ব্যাহত করবে কিনা জানতে চাইলে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি এই মূল্যস্ফীতি পছন্দ করি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩৪.৩৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধওমানের উপকূলে মার্কিন বাহিনীর হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত