খরতাপে ক্লান্ত মন

ইয়াসমিন রিকু | বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ at ৬:০৭ পূর্বাহ্ণ

রোদের আগুন ঝরা দুপুর,

মাঠ জুড়ে শুধু ধূধূ সুর।

হঠাৎ দেখি কালো মেঘ ভাসে,

শীতল হাওয়া আসে পাশে।

টাপুর টুপুর বৃষ্টির গান,

ভিজে ওঠে ধরণীর প্রাণ।

খরতাপে ক্লান্ত মন,

বৃষ্টিতে শান্তি তখন।

পূর্ববর্তী নিবন্ধমধুর মায়ের হাসি
পরবর্তী নিবন্ধবাতাস