মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান নগরীর ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের হালিশহর আই ব্লক ৪নং লেইনের পেশকার বাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন কছেন। গতকাল মঙ্গলবার তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি কাঁচাপাকা বসতঘর পুড়ে যায়। মুহূর্তের মধ্যে বহু পরিবার তাদের সহায়–সম্বল হারিয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়েন।এ সময় নাজিমুর রহমান আই ব্লক সমাজ কল্যাণ পরিষদ ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তাৎক্ষণিকভাবে খাবার ও বস্ত্র সহায়তার ব্যবস্থা করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন শহীদ মোহাম্মদ চৌধুরী, মো. জাকির হোসেন, জসিম উদ্দিন জিয়া, মো. আলমগীর, সৌরভ শাহীন, রেহানউদ্দিন, আতাউর রহমান লিটন, হায়দার আলী খান, হাবিবুল্লাহ খান রাজু। প্রেস বিজ্ঞপ্তি।











