সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাঁশখালীর যুবক

| সোমবার , ২৫ মে, ২০২৬ at ৯:৪৭ পূর্বাহ্ণ

সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের বাঁশখালীর যুবক মঈনুল ইসলাম আশরাফী এফাজ (২৬)। গত ২৩ মে মদিনায় গাড়ি থেকে নেমে কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি বাঁশখালীর সরল গ্রামের মরহুম জাবেদ আহমেদ আশরাফীর বড় ছেলে।

নিহতের ছোট ভাই নাঈমুল ইসলাম আশরাফী জানান, তিন বছর আগে বাবার মৃত্যুর পর অসুস্থ মায়ের চিকিৎসাসহ পুরো সংসারের দায়িত্ব বড় ভাই কোরআনে হাফেজ মঈনুল ইসলাম আশরাফী এফাজের কাঁধে পড়ে। তাই মাত্র কয়েক মাস আগে বড় ভাই পরিবারের মুখে হাসি ফোটাতে নিজের পড়ালেখার ইতি টেনে সৌদিতে পাড়ি জমান। তিনি জানান, গতকাল রোববার বাদ মাগরিব মসজিদে নববীতে নামাজে জানাযা শেষে মরহুমকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। উল্লেখ্য, মঈনুল ইসলাম আশরাফী এফাজ প্রবীণ সাংবাদিক সুলতান আহমদ আশরাফীর দৌহিত্র। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধক্রীড়া সংগঠক আবাহনীর সেলিমের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধআলোকিত প্রজন্ম গড়তে অভিভাবকদের ভূমিকা অনস্বীকার্য