ঈদের আগেই মুক্তি পাচ্ছে মৌসুমী-হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

| শুক্রবার , ২২ মে, ২০২৬ at ৬:২২ পূর্বাহ্ণ

নির্মাতাঅভিনেতা হাসান জাহাঙ্গীর ও জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী অভিনীত আলোচিত সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঈদের আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। হাইকোর্টের নির্দেশে সিনেমাটির সেন্সর বাতিলের সিদ্ধান্ত স্থগিত হওয়ায় এর মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। সেই রায় পেয়েই হাসান জাহাঙ্গীর সিদ্ধান্ত নিয়েছেন শুক্রবারই (২২ মে) সিনেমাটি মুক্তি দেবেন। গতকাল বৃহস্পতিবার বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা হাসান জাহাঙ্গীর। তিনি জানান, ইতোমধ্যে প্রায় ৫০টি হলে সিনেমাটি বুকিং দেওয়া হয়েছে এবং আর বিলম্ব না করে শুক্রবার থেকেই সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে। তার ভাষায়, প্রচারণায় বড় অঙ্কের ব্যয় হয়েছে এবং দেরির কারণে আর্থিক ক্ষতিও হয়েছে। এর আগে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ১৩ মে সিনেমাটির প্রদর্শন সাময়িকভাবে স্থগিত করে।

পূর্ববর্তী নিবন্ধরামিসা হত্যার ঘটনায় বিচার চেয়ে সোচ্চার ক্রিকেটাররা
পরবর্তী নিবন্ধবোধনের রবীন্দ্র জন্মজয়ন্তী আজ