কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ ডেভিড গোমেজ

| বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোচেস লাইসেন্সিং পরীক্ষা গত ১৫ এপ্রিল রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে লাইসেন্স অর্জন করেন ডেভিড গোমেজ। তিনি বাংলাদেশের কারাতে অঙ্গনের একজন অভিজ্ঞ প্রশিক্ষক এবং ৪র্থ ড্যান ব্ল্যাক বেল্টধারী কারাতে অনুশীলনকারী। দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কারাতে প্রশিক্ষণ প্রদান করেছেন। ১৯৮৫ সাল থেকে কারাতে অনুশীলন শুরু করেন। জাতীয় পর্যায়ে একাধিক পদক অর্জনের পাশাপাশি তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছেন।

বর্তমানে তিনি এশিয়ান কারাতে ফেডারেশনের একজন বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পূর্ববর্তী নিবন্ধশহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলে এন্ট্রি কার্যক্রম শুরু
পরবর্তী নিবন্ধমুশফিককে পেছনে রেখে নতুন রেকর্ড শান্তর