ফেডারেশন কাপের ফাইনালে দুই পেনাল্টি ও ৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে মোহামেডানকে হারিয়ে বসুন্ধরা কিংস হ্যাটট্রিক শিরোপা তুলে নিয়েছে। চ্যালেঞ্জ ট্রফি ও বাংলাদেশ ফুটবল লিগের পর ফেডারেশন কাপেও রাকিব–ফাহিমরা ট্রফি জিতে সবাইকে চমকে দিয়েছে।
ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েলতনের হ্যাটট্রিকে মোহামেডানকে তারা হারিয়েছে ৩–২ গোলে।












