জাসাস মহানগরীর আলোচনা সভা

| বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ at ১০:১৭ পূর্বাহ্ণ

জাতীয় সাংবাদিক সংস্থা (জাসাস) মহানগরীর উদ্যোগে আলোচনা সভা গত ১৯ মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাসাস মহানগরীর সভাপতি এসএম আহসানুল কবির চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবর রহমান শাহীনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় নীতিনির্ধারণী পরিষদের মহাসচিব মুহাম্মদ মনজুর হোসেন। প্রধান বক্তা ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি আতিকুর রহমান আজাদ। বিশেষ অতিথি ছিলেন জাসাস চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাসুদ আলম সাগর, বিভাগীয় সাধারণ সম্পাদক নুরুল কবির, জাসাস মহানগর শাখার উপদেষ্টা এসএম আজিজ, ইঞ্জিনিয়ার মাজেদুল আলম, কবি ও প্রাবন্ধিক কামরুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম জাহিদ, মো. জাহাঙ্গীর আলম, মো. আমিনুল হক রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আপন, শহিদুল ইসলাম লিটন ও আবদুল হালিম নীরব।

উপস্থিত ছিলেন মো. বিল্লাল হোসেন, সফিকুর রহমান, মো. শহিদুল ইসলাম, সুমন সেন, মো. নুরুল আবছার কায়সার, বিধান ঘোষ, মো. ফরহাদুল হাসান মোস্তফা, মো. ইব্রাহিম মিন্টু, মো. ফজলুল হক মাসুদ, কামাল উদ্দিন লিটন, মো. রিয়াজ, মো. মিজানুর রহমান, হাসান রনি, জয়ন্ত দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে টিসিবির পণ্যে নিম্নমানের চাল, ৮৩ বস্তা জব্দ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রসমূহের নতুন সংগঠনের আত্মপ্রকাশ