প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘আনলকিং বিহেভিয়ারাল ইনটেনশন’ শীর্ষক সেমিনার

| বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ at ১০:১৬ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ‘আনলকিং বিহেভিয়ারাল ইনটেনশন : দ্য ইন্টারপ্লে অব সেন্সরি মার্কেটিং, নভেলটি, অ্যান্ড মেমোরেবল ডাইনিং এক্সপেরিয়েন্স’ শীর্ষক সেমিনার গত ১৯ মে বিশ্ববিদ্যালয়ের দামপাড়া কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সেমিনারটিতে রেস্টুরেন্ট শিল্পে সেন্সরি মার্কেটিংয়ের প্রভাব, গ্রাহকের নতুনত্ব অনুভব, স্মরণীয় ডাইনিং অভিজ্ঞতা এবং পুনরায় ভিজিট ও ইতিবাচক ওয়ার্ড অফ মাউথ নিয়ে গবেষণা উপস্থাপন করা হয়। গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ব্যবসায় প্রশাসন বিভাগের মার্কেটিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ফারাহ ইসরাত তানিয়া। অতিথি বক্তা ছিলেন রেডিসন ব্লুর সহকারী পরিচালক (ফুড অ্যান্ড বেভারেজ) গাজী গোলাম মহিউদ্দিন। আলোচক ছিলেন মার্কেটিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. সাদিয়া আকতার। সভাপতিত্ব করেন ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন প্রফেসর এম. মঈনুল হক।

গবেষণা প্রবন্ধে বাংলাদেশের রেস্টুরেন্ট খাতের ৪০০ জন গ্রাহকের ওপর পরিচালিত একটি জরিপের ফলাফল তুলে ধরা হয়েছে। গবেষণায় দেখা যায়, দৃষ্টিনন্দন পরিবেশ, মনোমুগ্ধকর সুগন্ধ, উপযোগী সংগীত, স্বতন্ত্র স্বাদ এবং আরামদায়ক স্পর্শগত অভিজ্ঞতাএই পাঁচটি সেন্সরি উপাদান গ্রাহকের মনে নতুনত্বের অনুভূতি সৃষ্টি করে। এর মধ্যে ‘টাচ’ বা স্পর্শগত অভিজ্ঞতার প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। গবেষণায় উঠে আসে, নতুন অভিজ্ঞতা গ্রাহকের কাছে একটি স্মরণীয় ডাইনিং অভিজ্ঞতা তৈরি করে, যা পরবর্তীতে ইতিবাচক ওয়ার্ড অব মাউথ এবং পুনরায় রেস্টুরেন্টে যাওয়ার আগ্রহ বৃদ্ধি করে।

প্রবন্ধ উপস্থাপনকালে ফারাহ ইসরাত তানিয়া বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক রেস্টুরেন্ট শিল্পে শুধু ভালো খাবারই যথেষ্ট নয়, বরং গ্রাহকের জন্য একটি পূর্ণাঙ্গ ও স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

গাজী গোলাম মহিউদ্দিন বলেন, বর্তমান হসপিটালিটি সেক্টরে মেমোরেবল ডাইনিং এক্সপেরিয়েন্স গ্রাহকের আচরণ ও সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

সহকারী অধ্যাপক পপি পোদ্দারের সঞ্চালনায় সেমিনারে মার্কেটিং ডিসিপ্লিনের কোঅর্ডিনেটর সহযোগী অধ্যাপক সুলতানা রাজিয়া চৌধুরী, ফিন্যান্স ডিসিপ্লিনের কোঅর্ডিনেটর সহযোগী অধ্যাপক রাজীব দত্ত, ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের কোঅর্ডিনেটর সহযোগী অধ্যাপক তাসনিম সুলতানা, অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের কোঅর্ডিনেটর সহযোগী অধ্যাপক ড. আহসান উদ্দিন এবং এইচআরএম ডিসিপ্লিনের কোঅর্ডিনেটর সহকারী অধ্যাপক রহিমা বেগম উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবজ্রপাতে ঘরেই প্রাণ হারাল স্কুলছাত্রী, বাবা আহত
পরবর্তী নিবন্ধহালদা থেকে আরো একটি মৃত ডলফিন উদ্ধার