নগরীর নতুন ফিশারিঘাটে সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির উদ্যোগে ভূমিদস্যু, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ ওসমান গণি, সঞ্চালনা করেন ইরমান সিদ্দিকী জ্যাকশেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ ওয়াসিম উদ্দিন, ওমমান গণি, মোহাম্মদ ইয়াকুব।
বক্তারা বলেন, আমরা বহু বছর যাবৎ মাছের ব্যবসা করে আসছি। এখানে মৎস্য ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে রয়েছেন। চাঁদাবাজি বন্ধ না হলে মাছ ব্যবসায়ীরা আগামীতে চট্টগ্রামে বৃহত্তম আন্দোলনের পদক্ষেপ নেবেন। প্রেস বিজ্ঞপ্তি।










