মার্কিন পতাকার রঙে ঢাকায় ৫০ রিকশা, চালালেন রাষ্ট্রদূত

| বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ at ৫:৪৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির পতাকার লাল, সাদা ও নীল রঙে সাজানো হয়েছে ঢাকার ৫০ রিকশা। গতকাল বুধবার ঢাকার রিকশাচালকদের সঙ্গে প্যাডেল ঘুরিয়ে সেই রিকশা চালিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দূতাবাসের পোস্টে ৫০ রিকশা উদ্বোধনের তথ্য দিয়ে বলা হয়, এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদযাপনের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারিত্বের প্রতিফলন তুলে ধরেছে। খবর বিডিনিউজের।

আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্র তার স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করবে। ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হওয়ার স্মরণে বিশ্বজুড়ে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির পরিকল্পনা করেছে দেশটির সরকার।

পূর্ববর্তী নিবন্ধটিকার ঘাটতি নিয়ে সতর্ক করে ইউনূস সরকারকে অন্তত ৫ চিঠি ইউনিসেফের : প্রতিনিধি
পরবর্তী নিবন্ধঈদ স্পেশালসহ ৪৫টি বাসে যাত্রী পরিবহনের প্রস্তুতি বিআরটিসির