কোরবানির ঈদ কবে, জানা যাবে আজ

| সোমবার , ১৮ মে, ২০২৬ at ৫:৫২ পূর্বাহ্ণ

বাংলাদেশে ঈদুল আজহা কবে উদযাপিত হবে, তা নির্ধারণে সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বায়তুল মোকাররম সভাকক্ষে ওই সভা বসবে; তাতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। রোববার ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। খবর বিডিনিউজের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওই দিন দেশের আকাশে কোথাও ১৪৪৭ সালের জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এজন্য ০২৪১০৫৩২৯৪, ০২২২৬৬৪০৫১০ ও ০২২২৩৩৮৩৩৯৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

পূর্ববর্তী নিবন্ধবেশি দামে আদা বিক্রি, খাতুনগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধজুলাই অভ্যুত্থানের কোনো গ্রাফিতি মোছা হয়নি