ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম জেলার মানববন্ধন

| শনিবার , ১৬ মে, ২০২৬ at ৭:৩৯ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী বলেছেনপশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন সামপ্রদায়িক হানাহানিকে উস্কে দেবেযা বিশ্বশান্তির অন্তরায়। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর বলেছেনউগ্রবাদী হিন্দুরা কর্তৃক মুসলমানদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হচ্ছে, ব্যবসায়িক অফিসসহ দোকানপাট ভাঙচুর ও উচ্ছেদের মতো ন্যক্কারজনক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে অবলীলায়। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ চত্বরে ভারতে মসজিদমাদরাসা ভাঙচুর ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনমুহাম্মদ আলম রাজু, ডাঃ হাসমত আলী তাহেরী, হাফেজ জহুর, মোহাম্মদ মোজাম্মেল হোসাইন, মোহাম্মদ নুরুল আবছার, মোহাম্মদ আলী রেজা, গিয়াস উদ্দিন, আলী আজগর খান, শেখ মোহাম্মদ মহিউদ্দীন, এডভোকেট ফেরদৌস আলম সেলিম, মাওলানা রফিকুল আলম, মোহাম্মদ মহিউদ্দিন, এইচ, এম নাছির উদ্দীন, মাওলানা মনসুরুল আলম, কাজী আহসানুল আলম, এম আহমদ রেজা, আবদুল মালেক রেজভী, মোহাম্মদ ইউসুফ কবির, কাউসারুল ইসলাম সোহেল, ইঞ্জিনিয়ার রাসেদুল ইসলাম রাসেল, মোহাম্মদ শিহাব উদ্দীন, মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ মামুনুর রশিদ, মোহাম্মদ ফোরকান, সাইফুল ইসলাম, মোহাম্মদ ইফাজ উদ্দীন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার বিক্ষোভ
পরবর্তী নিবন্ধচমেক ভেনম রিসার্চ সেন্টার পরিদর্শনে জার্মান রাষ্ট্রদূত