বিপুল উৎসাহ উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫–বি৪ এর দুইদিন ব্যাপী ২৯তম বার্ষিক জেলা কনভেনশন গতকাল সম্পন্ন হয়েছে। কনভেনশনের দ্বিতীয় দিনে গতকাল সকালে গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপুর সভাপতিত্বে এমজেএফ–পিএমজেএফ ব্রেক ফাস্টের মাধ্যমে দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়। ডেলিগেট সেশনে ২০২৬–২৭ সেবাবর্ষের জন্য লায়ন্স জেলা ৩১৫–বি৪ এর গভর্নর, ফার্স্ট ভাইস জেলা গভর্নর ও দ্বিতীয় ভাইস জেলা গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হয়। ডেলিগেট সেশনে বিপুল উৎসাহ নিয়ে ভোট প্রদান করেন ডেলিগেটরা।
জুমার নামাজ ও লাঞ্চ বিরতি শেষে বিকেলে নির্বাচনী ফলাফল ঘোষণার মাধ্যমে ডেলিগেট সেশন সমাপ্ত হয়। প্রধান নির্বাচন কমিশনার পিডিজি লায়ন কবির উদ্দীন ভূঁইয়া নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। সুশৃঙ্খল এবং গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত নির্বাচনে জেলা গভর্নর নির্বাচিত হন লায়ন কামরুজ্জামান লিটন। প্রথম ভাইস জেলা গভর্নর নির্বাচিত হন লায়ন আবু বক্কর সিদ্দিকী এবং দ্বিতীয় ভাইস জেলা গভর্নর নির্বাচিত হন লায়ন পারভীন মাহমুদ এফসিএ।
নির্বাচনে ১৫০টি ক্লাবের ৩৭৮ জন ভোটারের মধ্যে ৩৭২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। পরে লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপুর সভাপতিত্বে ও কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন গ্যাট এরিয়া লিডার লায়ন কাজি সাইফুল ইসলাম, এলসিআইএফ এরিয়া লিডার লায়ন একেএম রেজাউল হক, মাল্টিপল জেলা কাউন্সিল চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ আশরাফ এইচ খান হিরা, গেস্ট অব অনার ছিলেন আইপিডিজি লায়ন কোহিনূর কামাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ২৯ তম জেলা কনভেনশনের চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ শাহেদুল ইসলাম। এই সময় নব নির্বাচিত জেলা গভর্নর, প্রথম ও দ্বিতীয় ভাইস জেলা গভর্নরকে ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, গেস্ট অব অনার, ডিজি টিম, সম্মানিত পিডিজিবৃন্দ ও কনভেনশন কমিটি।
অনুষ্ঠানে পিডিজি ফোরামের সভাপতি, দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেক, পিডিজি লায়ন রূপম কিশোর বড়ুয়া, পিডিজি লায়ন রফিক আহমেদ, পিসিসি লায়ন আনোয়ার শওকত আফসার, পিডিজি লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, পিডিজি মোস্তাক হোসাইন, পিডিজি সিরাজুল হক আনসারী, পিডিজি আল সাদাত দোভাষ, পিডিজি শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোহাম্মদ শহিদ উল্লাহ, কনভেনশন সেক্রেটারি লায়ন সাব্বির আহমেদ, লায়ন আমজাদ চৌধুরী , লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর মিঞা, লায়ন মোহাম্মদ জাহেদুল ইসলাম চৌধুরী, লায়ন আশরাফুল আলম আরজু, লায়ন অশেষ কুমার উকিল, লায়ন মির্জা মো. আকবর আলি, লায়ন নিশাত ইমরান, লায়ন হাসান আকবর, লায়ন সুলতানা নুরজাহান রোজী, লায়ন জসিম উদ্দিন চৌধুরী, লিও ক্লাব চেয়ারপার্সন, লিও ইয়ুথ এক্সচেঞ্জ, কনভেনশন সাব কমিটির নেতৃবন্দসহ লায়ন্স ও লিও নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা আগামীদিনের নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন পূর্বক লায়ন জেলা ৩১৫–বি৪ নব উদ্যোমে বিশ্বমঞ্চে রোল মডেল হিসেবে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং জেলার উত্তোরত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।
এর আগে প্লেনারি সেশনে ২০২৫–২৬ সেবাবর্ষে ‘একতাতে সমৃদ্ধি’ কলের উপর আউটস্ট্যান্ডিং সেবা প্রদানকারী বিভিন্ন ক্লাব ও লায়ন্স নেতৃবৃন্দকে ট্রফি, বিশেষ অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান করা হয়।
নবনির্বাচিত গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন ‘কমিটমেন্ট’ কল দিয়ে আগামী বছরের সেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল লায়ন সদস্যের সহায়তা কামনা করেন। নবনির্বাচিত গভর্নর লায়ন বেলাল উদ্দিন চৌধুরীকে কেবিনেট সেক্রেটারি এবং জিল্লুর রহমানকে কেবিনেট ট্রেজারার ঘোষণা করে ডিজি টিম ঘোষণা করেন।












