টেস্ট অভিষেকে সেঞ্চুরি পাকিস্তানের আজানের

| সোমবার , ১১ মে, ২০২৬ at ৭:২০ পূর্বাহ্ণ

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করার ঘটনা ঘটেছে মোট ছয়বার। এর মধ্যে দুইজনই পাকিস্তানের ব্যাটার। গতকাল রোববার তৃতীয় পাকিস্তান হিসেবে টেস্টের অভিষেকে সেঞ্চুরি করেন আজান আওয়াইজ। গত শনিবার মিরপুরে দ্বিতীয় দিনের খেলা শেষে ৮৫ রানে অপরাজিত ছিলেন আজান। তৃতীয় দিনের ২৫ মিনিটের খেলা হতেই নাহিদ রানার বল পুশ করে অভিষেকেই পৌঁছে যান তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। ১৪ চারে ১৫৩ বলে ১০০ রানে পৌঁছান তিনি। এর আগে, বাংলাদেশের বিপক্ষে অভিষেক টেস্টে প্রথম সেঞ্চুরি করা ক্রিকেটার ছিলেন তৌফিক উমর। ২০০১ সালের ২৯ আগস্ট মুলতানে বাংলাদেশের বিপক্ষে নিজের প্রথম টেস্ট খেলতে নেমেই শতরান করেন এই পাকিস্তানি ওপেনার। এরপর আরও একটি অনন্য কীর্তি গড়েন আরেক পাকিস্তানি ব্যাটার ইয়াসির হামিদ। ২০০৩ সালের ২০ আগস্ট করাচিতে বাংলাদেশের বিপক্ষে অভিষেক টেস্টেই দুই ইনিংসে সেঞ্চুরি করেন তিনি। প্রথম ইনিংসে করেন ১৭০ রান এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ১০৫ রানে। টেস্ট অভিষেকে জোড়া সেঞ্চুরির এই কীর্তি ক্রিকেট ইতিহাসেও বিরল।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাবের ২৯তম বার্ষিক জেলা কনভেনশন আজ
পরবর্তী নিবন্ধর‌্যাংকিংয়ে ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল