কে সি দে ইনস্টিটিউটের নতুন সভাপতি নাসির, সম্পাদক জামাল

| রবিবার , ১০ মে, ২০২৬ at ১১:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত কর্মকর্তাকর্মচারীদের শত বছরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও সেবামূলক প্রতিষ্ঠান ‘কে সি দে ইনস্টিটিউট (অফিসার্স ক্লাব)’ এর তিন বছর মেয়াদী নতুন নির্বাহী পরিষদ গঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. নাসির উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ জামাল উদ্দিন নির্বাচিত হয়েছেন।

গত ২ মে অনুষ্ঠিত এই নির্বাচনে বিজয়ীরা গত বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছেন। ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এই শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে দুই কার্যালয়ের জ্যেষ্ঠ ও কনিষ্ঠ সদস্য, উপদেষ্টা, সাবেক নির্বাহী কমিটির সদস্য এবং নির্বাচন কমিশনের সদস্যেরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনজুমান ট্রাস্টের উপদেষ্টা আবদুস সাত্তারের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধরাউজান ক্লাবের মাসিক সেমিনার