কোতোয়ালীতে দুই আসামি গ্রেপ্তার

কেএফসিতে হামলা

আজাদী প্রতিবেদন | শনিবার , ৯ মে, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

প্রায় এক বছর আগে নগরীর চেরাগী পাহাড় এলাকায় কেএফসিতে হামলা চালানোর ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মো. আবু কাউছার শুভ (১৯) ও মো. জুয়েল (১৯)

পুলিশ জানায়, ২০২৫ সালের ৭ এপ্রিল নগরীর চেরাগী পাহাড় এলাকায় কেএফসিতে একটি গ্রুপ হামলা চালায়। এই ঘটনায় মামলা হলেও আসামিদের কয়েকজন পলাতক ছিল। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, কেএফসিতে হামলা মামলার ২ আসামি গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনষ্ট ধানের গোছা দেখিয়ে কৃষক বলেন, সব শেষ
পরবর্তী নিবন্ধমাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের সমঝোতা স্মারক