রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও পার্কভিউ হসপিটালের মধ্যে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর

| বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ at ৬:২৩ অপরাহ্ণ

উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পার্কভিউ হসপিটাল লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) ৭ মে ২০২৬ স্বাক্ষরিত হয়েছে। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই আনুষ্ঠানিক আয়োজনে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পরিষদ, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা এখন থেকে পার্কভিউ হসপিটালের বিশেষায়িত চিকিৎসাসেবা, আধুনিক চিকিৎসা সুবিধা এবং সমন্বিত স্বাস্থ্যসেবা সহজে গ্রহণ করতে পারবেন।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ আতিউর রহমান (ভাইস চ্যান্সেলর), ড. মোঃ মতিউর রহমান চৌধুরী (সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান, এফএমআরটি), ডা. সর্বদর্শী চাকমা (সিনিয়র মেডিকেল অফিসার), ড. নিখিল চাকমা (সহযোগী অধ্যাপক, ফরেস্ট্রি বিভাগ), আসিফা নার্গিস (সহযোগী অধ্যাপক, ম্যানেজমেন্ট বিভাগ), ডা. মোহাম্মদ রহিম উদ্দিন (সহযোগী অধ্যাপক, ম্যানেজমেন্ট বিভাগ)সহ অন্যান্য শিক্ষক ও উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

পার্কভিউ হসপিটালের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম, ল্যাব পরিচালক ডা. মাহবুবুর রহমান চৌধুরী, মেডিকেল পরিচালক-ল্যাব সার্ভিস ডা. আহমদ রহিম, কমপ্লায়েন্স পরিচালক ডা. সালাউদ্দিন এম এ এইচ চৌধুরী, ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড) মো. জাহেদুল ইসলাম এবং সহকারী ম্যানেজার জনাব নিজাম উদ্দীন ও কর্পোরেট অফিসার হেলাল পারভেজ।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে গণতান্ত্রিক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধজমাকৃত আগ্নেয়াস্ত্র ফেরত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের