কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের প্যাকেজ- ২ এর কাজ উদ্বোধন

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের প্যাকেজ২’র কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার চুনতি ইউনিয়নের মিঠার দোকান এলাকায় আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী আবু হানিফ, কার্যসহকারী টিপু সুলতান, ঠিকাদারের প্রতিনিধি বুলবুল আহমেদ ও স্থানীয় অধ্যাপক হামিদুর রহমান। সওজ সূত্রে জানা যায়, চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের লোহাগাড়া ও সাতকানিয়া অংশে প্রশস্তকরণ কাজ ৩ প্যাকেজে দরপত্র আহবান করা হয়েছিল। এরমধ্যে প্যাকেজ১ সাতকানিয়া রাস্তার মাথা থেকে লোহাগাড়ার রাজঘাটা ব্রিজ এলাকা পর্যন্ত ৮.৪ কিলোমিটার। উক্ত প্যাকেজের কাজ পান এম এ এইচ কনস্ট্রাকশন। যার বরাদ্দ ৩৫ কোটি টাকা। প্যাকেজ২ লোহাগাড়ার রাজঘাটা থেকে চুনতির মিঠার দোকান এলাকা পর্যন্ত ৭ কিলোমিটার। উক্ত প্যাকেজের কাজ পান এম এ কনস্ট্রাকশন। যার বরাদ্দ ৩৪ কোটি টাকা। প্যাকেজ৩ চুনতির মিঠার দোকান থেকে জাঙ্গালিয়া এলাকা পর্যন্ত ৬ কিলোমিটার। উক্ত প্যাকেজের কাজ পান এম এ এইচ কনস্ট্রাকশন। যার বরাদ্দ ৩০ কোটি টাকা। এছাড়া চন্দনাইশ স্টেশন, লোহাগাড়া উপজেলা সদর বটতলী স্টেশন ও পদুয়া স্টেশনে মহাসড়ক প্রশস্তকরণ ও উভয় পাশে ড্রেনের কাজ করছে মাসুদ হাইটেক নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। উক্ত কাজের বরাদ্দ ১০ কোটি টাকা।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী আবু হানিফ জানান, প্রশস্তকরণ প্রকল্পে মহাসড়কের উভয় পাশে ৬ ফুট করে বৃদ্ধি করা হবে। প্রতিটি ঝুঁকিপূর্ণ বাঁকে ১০১২ ফুট করে বাড়ানো হবে। জাঙ্গালিয়ায় ৯শ মিটার মাঝখানে ডিভাইডারসহ চার লেনে উন্নীত করা হবে। এছাড়া চট্টগ্রামকঙবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীত করার কাজও ধাপে ধাপে চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএক ক্রিকেটারসহ চারজন সাময়িক নিষিদ্ধ
পরবর্তী নিবন্ধজয় দিয়ে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ