শাহ আমানত খান (রহ.)’র বার্ষিক ওরশ ১৮ মে

| বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ at ১০:০১ পূর্বাহ্ণ

আগামী ১৮ মে হযরত শাহ আমানত খান (রহ.)’র বার্ষিক ওরশ শরীফ উদযাপন উপলক্ষে শাহজাদা সৈয়দ মুহাম্মদ হাবিব উল্লাহ খান মারুফ শাহ (মা.জি..)’র সভাপতিত্বে শাহ আমানত দরগাহ শরীফ সংলগ্ন খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া ও ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন শেখ সাইমুন, আতাউল গনি রকি, সিফাত মোজাম্মেল, অনি, শামসুল আলম প্রমুখ। ওরশ শরীফের কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন শরীফ, খতমে বুখারী শরীফ, খতমে গাউছিয়া, খতমে খাজেগান আদায় এবং দেশখ্যাত আলেম উলামা পীর মাশায়েখ উপস্থিত থাকবেন। এতে জাতিধর্মবর্ণ নির্বিশেষে সকলের আমন্ত্রিত কামনায় বিশেষ অনুরোধ জানান দরবারের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মুহাম্মদ হাবিব উল্লাহ খান মারুফ শাহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধক্বণনের রবীন্দ্র-রচনার আবৃত্তি অনুষ্ঠান ‘তোমার আখরগুলি’ কাল
পরবর্তী নিবন্ধএপ্রিলে সড়কে ৪০৪ জনের প্রাণহানি, ৪৯জনই শিক্ষার্থী