নতুন করে জেলা পর্যায়ে কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বিসিবি। বুধবারের বোর্ড সভায় এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এই লক্ষ্যে ৬৪টি জেলা কোচ পদের জন্য আবেদনকারীদের মূল্যায়নে একটি কমিটি গঠন করা হবে। বর্তমান জেলা কোচদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুনদের বাছাই করতে এই মূল্যায়ন প্রক্রিয়া চালু করা হবে। এতে তাত্ত্বিক ও ব্যবহারিক–উভয় ধরনের পরীক্ষা থাকবে। এর বাইরে, গত মাসে যেসব ম্যাচ রেফারি ও আম্পায়ারদের মেয়াদ শেষ হয়েছে, তাদের মেয়াদ আগামী তিন মাস পর্যন্ত বাড়িয়েছে বিসিবি।
আম্পায়ার ও ম্যাচ রেফারিদের চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। বোর্ড ম্যাচ রেফারি এবং আম্পায়ারদের চাকরির মেয়াদ আরও তিন মাস বৃদ্ধির অনুমোদন দিয়েছে, যা গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে শেষ হয়েছিল।














