ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আলোচিত উপ–পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়েছে। মাসুদ আলম বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের সদস্য। তার বাড়ি বগুড়ায়।
পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকা ওই কর্মকর্তা রমনা বিভাগের উপ–পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালনকালে বিশেষভাবে আলোচনায় আসেন। আগামী সপ্তাহের শুরুতে তিনি চট্টগ্রাম জেলা পুলিশের দায়িত্ব নিতে পারেন বলে সূত্র জানিয়েছে।














