সাংবাদিক সৈয়দ মোস্তফা জামালের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা গত ২২ এপ্রিল বাংলাদেশ সমাজকল্যাণ সমিতির উদ্যোগে শাহ আমানত দরগাহ লেনস্থ তনজিমুল মোছলেমিন এতিমখানা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ভাষা সৈনিক, সাংবাদিক ও সমাজ সংগঠক সৈয়দ মোস্তফা জামাল ছিলেন একজন নিরহংকারী, ত্যাগী এবং আপাদমস্তক ভালো মানুষ।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের অন্যতম অগ্রগামী এই সৈনিক চট্টগ্রাম অঞ্চলে ভাষা আন্দোলন সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। রাষ্ট্রভাষা আন্দোলনের সময় তিনি ঢাকা, চট্টগ্রাম ও দক্ষিণ চট্টগ্রামে ব্যাপক ধর্মঘটে নেতৃত্ব দেন। বৃহত্তর সাতকানিয়া থানার রাষ্ট্রভাষা আন্দোলনের আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর পিতা মৌলভী সৈয়দ সোলতান আহমদ ভারতীয় জাতীয় কংগ্রেসের সক্রিয় সংগঠক হিসেবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে বাংলাদেশ সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সোহেল তাজের সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক, কবি ও প্রাবন্ধিক চৌধুরী গোলাম রব্বানী, অধ্যাপক শাব্বির আহমদ। বক্তব্য দেন, মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোরশেদ হোসেন, অধ্যাপক নইম কাদের, কাজী মাওলানা শিহাব উদ্দিন, অধ্যাপক ড. মোহাম্মদ ওয়ালি উল্লাহ মুঈন, সাংবাদিক মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ কুতুব উদ্দিন, চট্টগ্রাম চেম্বারের যুগ্ম সচিব নূরুল আবছার চৌধুরী, সাংবাদিক জামাল উদ্দিন ইউসুফ, মরহুমের ছেলে সৈয়দ গোলাম নবী। প্রেস বিজ্ঞপ্তি।












