প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের অভিভাবকদের ভোগান্তি লাঘব ও স্বস্তি দিতে মানবিক উদ্যোগ নিয়ে পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। গতকাল বৃহস্পতিবার পরীক্ষার দ্বিতীয় দিনে নগরীর সরকারি মুসলিম হাই স্কুলের বাইরে অবস্থানরত অভিভাবকদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, কেক, বিস্কুট ও হাতপাখা বিতরণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ–ছাত্র বিষয়ক সম্পাদক ইউনুছ চৌধুরী হাকিম, সহ–বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নকীব উদ্দীন ভূইয়া, পাঁচলাইশ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম, নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী রাসেল, মো. মফিজুর রহমান, বিএনপি নেতা মো. শাহজাহান, যুবদল নেতা মো. আসিফুল হক আসিফ, ছাত্রদল নেতা কাইয়ুম আহমদ জয় ও মো. করিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












