জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বোরবার সন্ধ্যা সাড়ে ৬টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বলে সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ জানান। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বলেন, সাবেক স্পিকার শিরীন শারমিনকে তার স্বজনদের কাছে দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।
জুলাই আন্দোলনের সময় আশরাফুল হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীকে ৭ এপ্রিল কারাগারে পাঠানো হয়েছিল। পাঁচ দিনের মাথায় তার জামিনে মুক্তি মিলল।
২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দৃশ্যপটে ছিলেন না শিরীন শারমিন। ৭ এপ্রিল ভোরে ধানমন্ডির ৮/এ রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। সেদিন পুলিশের তরফে তার দুই দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। অন্যদিকে শিরীন শারমিনের পক্ষে জামিনের আবেদন করেছিলেন তার আইনজীবী। আদালত আবেদন দুটি নাকচ করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিল।














