শিক্ষার উন্নয়ন ছাড়া দেশ ও জাতির টেকসই অগ্রগতি সম্ভব নয় : ভিসি

চুয়েটে ‘ফাউন্ডেশন ট্রেইনিং ফর লেকচারার’ শুরু

| সোমবার , ৬ এপ্রিল, ২০২৬ at ৭:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আর সেই মেরুদণ্ড রক্ষা করে শিক্ষকরা। শিক্ষকতা পেশা শুধু একটি পেশা নয়, এটি একটি আর্ট। শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির টেকসই অগ্রগতি সম্ভব নয়। আর এই শিক্ষার গুণগত মান নির্ভর করে মূলত শ্রেণিকক্ষে শিক্ষকদের দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও আধুনিক শিক্ষণপদ্ধতির ওপর। মানসম্মত শিক্ষা অর্জনের জন্য শিক্ষাব্যবস্থাপনা, শিক্ষা প্রশাসন, দক্ষ শিক্ষকসমাজ এবং সময়োপযোগী কারিকুলামের সমন্বয় অপরিহার্য। এর পাশাপাশি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে নিয়মিত ও মানসম্মত প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি গতকাল রোববার একাডেমিক কাউন্সিল কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আয়োজিত ‘ফাউন্ডেশন ট্রেইনিং ফর লেকচারার’ শীষর্ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভুঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির সেকশন অফিসার মো. ইমরান হোসেন। প্রেুস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগরী জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল বৈঠক